মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে সংঘাত, পাল্টাপাল্টি হামলা অব্যাহত

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে সংঘাত, পাল্টাপাল্টি হামলা অব্যাহত

ইরানের বিরুদ্ধে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অন্যদিকে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ১৫তম দিন ছিল (১৪ মার্চ) শনিবার। গত ২৮ ফেব্রুয়ারিতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি

ইরানের বিরুদ্ধে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অন্যদিকে

পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ১৫তম

দিন ছিল (১৪ মার্চ) শনিবার। গত ২৮ ফেব্রুয়ারিতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ

আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু

করে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয়

অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।

সৌদিতে ইরানের হামলায় ৫টি মার্কিন প্লেন ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং

(জ্বালানি সরবরাহকারী) প্লেন ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন মার্কিন

কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার

সময় প্লেনগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। বর্তমানে

প্লেনগুলোর মেরামতের কাজ চলছে। এই হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে মার্কিন

সংবাদমাধ্যমটি।

ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কোনো দেশকে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড

ব্যবহার করতে না দেওয়ার কথা বলে আসছে রিয়াদ। এর মধ্যেই ইরানের হামলায় সৌদির

বিমানঘাঁটিতে মার্কিন সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে।

আমিরাত, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে এবং বাহরাইন ও কুয়েতের তিনটি সামরিক ঘাঁটিতে

অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ‘টানা কয়েক দফায়’ হামলা চালানোর দাবি করেছে ইরানের

নৌবাহিনী।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা

তাংসিরিকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছেন। হামলার লক্ষ্যবস্তু

হওয়া ঘাঁটিগুলোর মধ্যে আবুধাবির আল-দাফরা এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটির নাম উল্লেখ

করেছেন আইআরজিসির নৌপ্রধান।

আলিরেজা আরও দাবি করেন, এই হামলায় প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং

যুদ্ধবিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাংক নিশানা করা হয়েছিল।

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা

এএফপি এ তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের বুর্জ

কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ওই হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও

নার্স নিহত হয়েছেন। এর আগে সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের

সহযোগী সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন।

এদিকে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান ও হিজবুল্লাহ নতুন করে হামলা চালিয়েছে।

সর্বশেষ হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উত্তরের আপার গ্যালিলি

অঞ্চলে হামলা হয়েছে। এই এলাকা লেবানন সীমান্তের কাছে হওয়ায় সেখানে হিজবুল্লাহর

রকেট হামলারও শঙ্কা রয়েছে।

ইসরায়েলের দিকে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির ইসলামিক

রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস বাহিনীর কমান্ডার জানিয়েছেন,

ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে এক ও দুই টন ওজনের মোট ৩০টি ব্যালিস্টিক

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত

হেনেছে।

আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ

মুসাভি বলেন, এই অভিযানে ‘দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ এয়ারোস্পেস ব্যবস্থা

সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

ইরানের বিরুদ্ধে ২,৫০০ মেরিন সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের

জাপানের ওকিনাওয়ায় অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন

ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজের সঙ্গে রওনা হয়েছেন। ইউএসএস ত্রিপোলি একটি উভচর

যুদ্ধজাহাজ (অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ)। এ জাহাজ থেকে মেরিন সেনাদের

যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হতে পারে।

প্রয়োজনে কোনো সংকটে সাড়া দেওয়া বা ইরানের কোনো অংশের নিয়ন্ত্রণ নেওয়ার মতো

অভিযানে তাদের ব্যবহার করা হতে পারে। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধে

এদেরই প্রথম স্থলসেনা হিসেবে মোতায়েন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে, যদিও মেরিন

বাহিনী স্থল ও সমুদ্র—উভয় ক্ষেত্রেই অভিযান পরিচালনা করে থাকে।

বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে তার সামরিক

উপস্থিতি বাড়াচ্ছে এবং শিগগিরই সংঘাত শেষ করার তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৬ জন নিহত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান

শহরে ৬ মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যমের

বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, একটি আবাসিক ভবনে ওই হামলা চালানো

হয়। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে

যাচ্ছেন।

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে

অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তারা। এর আগে আল জাজিরা

এরাবিকের এক প্রতিবেদক জানান, হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার সময় সেখানে বিমান হামলার সতর্কতা সাইরেনও বেজে

ওঠে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos