পোর্টাল বাংলাদেশ ডেস্ক। ফরিদপুরের নগরকান্দায় পুলিশের সঙ্গে সংঘষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। নিহত মারুফ হোসেন (২১) পৌরসভার মিনার গ্রামের রাবু শেখের ছেলে। রবিবার সকালে হরতাল চলাকালে পিকেটিংয়ের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ১৮ দলীয় জোটের শতাধিক নেতাকর্মী নগরকান্দা বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের
পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের সঙ্গে সংঘষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। নিহত মারুফ হোসেন (২১) পৌরসভার মিনার গ্রামের রাবু শেখের ছেলে। রবিবার সকালে হরতাল চলাকালে পিকেটিংয়ের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ১৮ দলীয় জোটের শতাধিক নেতাকর্মী নগরকান্দা বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ এবং পরে গুলি ছোড়ে। এতে যুবদল কর্মী মারুফ হোসেন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
এছাড়া সকালে যশোরের অভয় নগরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে যুবলীগের সাধারণ সম্পাদক নিহত হন।










