বাজেটে ০.৫০ শতাংশ উৎসে কর চায় গার্মেন্টস অ্যাকসেসরিজ খাত

বাজেটে ০.৫০ শতাংশ উৎসে কর চায় গার্মেন্টস অ্যাকসেসরিজ খাত

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রপ্তানির বিপরীতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ নির্ধারণ এবং এটিকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারকরা। এ প্রস্তাবনা আগামী বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে জমা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। বর্তমানে রপ্তানির বিপরীতে ১ শতাংশ

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রপ্তানির বিপরীতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে

০.৫০ শতাংশ নির্ধারণ এবং এটিকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন

গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারকরা।

এ প্রস্তাবনা আগামী বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর

কাছে জমা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং

ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

বর্তমানে রপ্তানির বিপরীতে ১ শতাংশ হারে উৎসে কর আদায় করা হচ্ছে, যা তুলনামূলক বেশি

হওয়ায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কার্যকরী মূলধন আটকে যাচ্ছে এবং উৎপাদন

কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এ হার কমানো হলে শিল্পখাত উৎসাহিত হবে এবং

রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

এই প্রেক্ষাপটে, আগামী পাঁচ বছরের জন্য উৎসে কর ০.৫০ শতাংশ নির্ধারণ এবং তা

সংশ্লিষ্ট অর্থবছরের চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছেন তারা।

তাদের মতে, বর্তমানে চূড়ান্ত কর নির্ধারণের সময় উৎসে কাটা কর সমন্বয় করা হয়, ফলে

এটিকে চূড়ান্ত কর হিসেবে নির্ধারণ করলে সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য কোনো

নেতিবাচক প্রভাব পড়বে না।

বিজিএপিএমইএ জানায়, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে

বিভিন্ন পণ্যে রপ্তানি প্রণোদনা ধীরে ধীরে কমছে এবং কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে,

যা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন করে তুলছে। এই পরিস্থিতিতে উৎসে কর

কমানো হলে রপ্তানি খাত উৎসাহিত হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে।

তারা আরও উল্লেখ করেন, উচ্চ হারে উৎসে কর কাটার কারণে শিল্প প্রতিষ্ঠানের নগদ

প্রবাহে চাপ সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে ব্যাংকিং খাতে তারল্য সংকট, ডলার সংকট এবং

আর্থিক ব্যয়ের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, ফলে ক্ষুদ্র ও মাঝারি

শিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

প্রস্তাবে বলা হয়েছে, ব্যক্তিগত আয়করমুক্ত সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে

বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হলে কর প্রদানে আগ্রহ বাড়বে এবং রাজস্ব আহরণও

বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

এছাড়া কোম্পানির সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর ২০ শতাংশ থেকে

কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকে

বিনিয়োগে আগ্রহী হয় এবং তারল্য সংকট মোকাবিলা সহজ হয়।

এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর “প্রচ্ছন্ন রপ্তানি” সংজ্ঞা

সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমানে সংজ্ঞায় তিনটি শর্ত থাকলেও আন্তর্জাতিক

দরপত্র ছাড়া অন্য শর্তগুলোতে শুধু বৈদেশিক মুদ্রায় লেনদেন ও স্থানীয় ঋণপত্রের

বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

তাদের প্রস্তাব অনুযায়ী, সংজ্ঞাটিকে আরও আধুনিক ও বাস্তবসম্মত করতে সব ধরনের এলসি,

সেলস কনট্রাক্ট, পারচেজ অর্ডারসহ অন্যান্য বাণিজ্যিক দলিল অন্তর্ভুক্ত করা উচিত।

পাশাপাশি রপ্তানি মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আরটিজিএস, এফডিডি, এফটিটি ইত্যাদি

লেনদেন পদ্ধতিকেও অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos