দিবালার জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

পাওলো দিবালার জোড়া গোলে কোপা ইতালিয়ার রাউন্ড সিক্সটিনে বড় জয় পেয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার আলিয়ানজ স্টেডিয়ামে উদিনেসকে ৪-০ গোলে হারিয়েছে মাউরিজিও সারির শিষ্যরা। এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে গঞ্জালো হিগুয়েন-দিবালা-ডগলাস কস্তাকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন সারি। আস্থার প্রতিদানও দিয়েছেন তিন লাতিন তারকা। ম্যাচের ১৬ মিনিটে গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ২৬ মিনিটে স্পট কিক থেকে গোল

পাওলো দিবালার জোড়া গোলে কোপা ইতালিয়ার রাউন্ড সিক্সটিনে বড় জয় পেয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার আলিয়ানজ স্টেডিয়ামে উদিনেসকে ৪-০ গোলে হারিয়েছে মাউরিজিও সারির শিষ্যরা।

এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে গঞ্জালো হিগুয়েন-দিবালা-ডগলাস কস্তাকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন সারি। আস্থার প্রতিদানও দিয়েছেন তিন লাতিন তারকা।

ম্যাচের ১৬ মিনিটে গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ২৬ মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই আর্জেন্টাইন। এর চার মিনিট পর কস্তা গোল করলে জয় অনেকটাই নিশ্চিত যায় জুভেন্টাসের।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos