মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে সিজদারত অবস্থায় হাফিজ উল্লা (৮০) হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় দেখা দিয়েছে শোক ও আতঙ্ক আর ক্ষোভ। ঘটনার একদিন পেরিয়ে গেলেও স্থানীয়দের মাঝে এখনো বিরাজ করছে ভয়। তারা দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার এলাকাবাসী। সোমবার (৪ মে) সরেজমিনে পশ্চিম লইয়ারকুল কুমিল্লাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঘটনার রেশ কাটেনি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে সিজদারত অবস্থায় হাফিজ উল্লা (৮০)
হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় দেখা দিয়েছে শোক ও আতঙ্ক আর ক্ষোভ। ঘটনার একদিন পেরিয়ে
গেলেও স্থানীয়দের মাঝে এখনো বিরাজ করছে ভয়। তারা দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি
জানিয়েছেন নিহতের পরিবার এলাকাবাসী।
সোমবার (৪ মে) সরেজমিনে পশ্চিম লইয়ারকুল কুমিল্লাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঘটনার
রেশ কাটেনি এখনো। মসজিদের ভেতরে নামাজ আদায়ের সময় এমন নৃশংস হত্যাকাণ্ডে বিস্মিত ও
শোকাহত মুসল্লিরা। অনেকেই আতঙ্কে একা মসজিদে যেতে সাহস পাচ্ছেন না বলে জানান।
নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে পরিবেশ। বারবার
অজ্ঞান যাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিহতের ছেলে শাহিন মিয়া বলেন, ‘আমার বাবা কারও কখনো কোনো ক্ষতি করতেন না। পাঁচ
ওয়াক্ত নামাজ পড়তেন, মানুষের উপকার করতেন। এমন মানুষকে মসজিদের ভেতরে এভাবে হত্যা
করা হবে এটা আমরা ভাবতেই পারছি না। আমরা এর সুষ্ঠ বিচার চাই।’
স্থানীয়রা জানান, অভিযুক্ত জসিম মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিলেন
এবং প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন। তার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ থাকলেও কার্যকর
ব্যবস্থা না নেওয়ার অভিযোগও তুলেছেন কেউ কেউ।
এদিকে শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেপ্তার করে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে এবং প্রাথমিকভাবে
ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ওসি বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ময়নাতদন্ত
রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে এ ঘটনার পর মসজিদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন স্থানীয়রা।
অনেকেই মসজিদে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ধর্মীয় উপাসনালয়ের মতো পবিত্র স্থানে এমন নৃশংস হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন
সচেতন মহল। তারা বলছেন, সমাজে মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর
পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। সব মিলিয়ে, শ্রীমঙ্গলের এই
হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে।
এখন সবার একটাই প্রত্যাশা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক এবং এমন ঘটনা যেন
আর না ঘটে।











