বন্ধ বিমানবন্দর চালুর উদ্যোগ নিচ্ছে সরকার

বন্ধ বিমানবন্দর চালুর উদ্যোগ নিচ্ছে সরকার

দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা বিমানবন্দরগুলো পুনরায় চালু করার লক্ষে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলোর বর্তমান অবস্থা এবং পুনরায় ফ্লাইট পরিচালনার উপযোগিতা যাচাই করতে

দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা বিমানবন্দরগুলো পুনরায় চালু করার

লক্ষে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল)

জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী

আফরোজা খানম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধ ও কম ব্যবহৃত

বিমানবন্দরগুলোর বর্তমান অবস্থা এবং পুনরায় ফ্লাইট পরিচালনার উপযোগিতা যাচাই করতে

ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কারিগরি সমীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত

অভ্যন্তরীণ আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক উন্নয়নে

ভারসাম্য রক্ষা করাই সরকারের এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক, অভ্যন্তরীণ এবং সামরিক ঘাঁটিসহ মোট ১৭টি

বিমানবন্দর অবকাঠামো রয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা),

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম) এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

(সিলেট) দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর বাইরে

সৈয়দপুর, যশোর, বরিশাল, কক্সবাজার ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরগুলো নিয়মিত

অভ্যন্তরীণ যাত্রীসেবা প্রদান করছে। তবে দেশের একটি বড় অংশের জেলা শহরগুলোতে

বিমানবন্দর থাকলেও সেগুলো দীর্ঘকাল ধরে অব্যবহৃত পড়ে থাকায় সরকার সেগুলোর

আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত ঠাকুরগাঁও,

লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালী—এই ছয়টি স্বল্প দূরত্বে

উড্ডয়ন-অবতরণ (এসটিওএল) সুবিধাসম্পন্ন বিমানবন্দর বর্তমানে বন্ধ বা নামমাত্র

ব্যবহৃত অবস্থায় রয়েছে। যদিও কুমিল্লা বিমানবন্দরে কোনো বাণিজ্যিক ফ্লাইট বর্তমানে

ওঠানামা করে না, তবে এটি বিদেশি উড়োজাহাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি ও

নেভিগেশন সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়া ঢাকার তেজগাঁও বিমানবন্দরটি বর্তমানে

বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে নিয়মিত যাত্রীসেবা প্রদান

করা হয় না।

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোকে ধাপে ধাপে

আকাশপথে সংযুক্ত করে একটি কার্যকর জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা

রয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে বন্ধ

বিমানবন্দরগুলোর অবকাঠামো ও অর্থনৈতিক উপযোগিতা যাচাই করা হচ্ছে। বিশেষ করে

উত্তরবঙ্গের বগুড়া বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যে বাংলাদেশ

প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছে। জনচাহিদা ও

অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে এসব বন্দর সচল করার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ

অগ্রাধিকার প্রদান করবে।

বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত

হলে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। আকাশপথে দ্রুত

যাতায়াতের সুযোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট জেলাগুলোতে পর্যটন ও বাণিজ্যিক বিনিয়োগের

নতুন ক্ষেত্র তৈরি হবে, যা সামগ্রিক জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ

করে প্রান্তিক জেলাগুলোর সাথে রাজধানীর সরাসরি ও দ্রুত সংযোগ স্থাপনের মাধ্যমে সুষম

আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা এবং সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে বলে তিনি সংসদকে

অবহিত করেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos