এবার কোচদের পাশে তামিম

এবার কোচদের পাশে তামিম

করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় দীর্ঘদিন ধরে বন্ধ চট্টগ্রামের ক্রিকেট একাডেমিগুলো। কোচদের আয়ও তাই বন্ধ। তাদের অনেকের দিন কাটছে কষ্টে। কোচদের অ্যাসোসিয়েশন থেকে স্থানীয় অনেকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা মেলেনি। খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের সন্তান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামে নিজেদের পারিবারিক রেস্টুরেন্টে রবিবার বিকালে ছোট্ট আয়োজনে ৫০ জন

করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় দীর্ঘদিন ধরে বন্ধ চট্টগ্রামের ক্রিকেট একাডেমিগুলো। কোচদের আয়ও তাই বন্ধ। তাদের অনেকের দিন কাটছে কষ্টে। কোচদের অ্যাসোসিয়েশন থেকে স্থানীয় অনেকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা মেলেনি। খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের সন্তান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

স্থানীয়ভাবে এটি সমন্বয় করেছেন তামিমের বড়ো ভাই জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল। নাফিস জানালেন, দায়িত্ববোধের জায়গা থেকেই তামিমের এই উদ্যোগ, ‘তামিম যখন জানতে পেরেছে যে এখানকার কোচরা কষ্টে আছেন, আমাকে বলেছে দ্রুত যেন ব্যবস্থা করি। আমার বা তামিমের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তাদের অনেক অবদান। আমরা ছেলেবেলায় যখন খেলা শিখেছি, যে কোনো একাডেমিতে চলে যেতাম। আমার ছেলে এখন খেলছে, সেও যায়।

কোনো কোচ কখনো ফিরিয়ে দেননি বা ভর্তি হতে বলেননি কিংবা ফি চাননি। তাদের দুঃসময়ে পাশে থাকাটাকে তাই দায়িত্ব মনে করেছে তামিম। আমরা কিন্তু একবারও ‘হেল্প’ শব্দটি উচ্চারণ করিনি। আমরা বলছি, সামান্য গিফট। সেটা বিশ্বাসও করি। কোচরা আমাদের কাছে শিক্ষকের মতো। তাদের প্রতি এটা আমাদের সম্মান। কোচদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে তালিকা করে সব একাডেমির কোচকেই উপহার দেওয়া হয়েছে।’

করোনা ভাইরাসের প্রকোপের শুরু থেকেই নানাভাবে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন তামিম।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos