২৯ মে থেকে ব্যাংকারদের ‘করোনা বোনাস’ বাতিল

২৯ মে থেকে ব্যাংকারদের ‘করোনা বোনাস’ বাতিল

করোনা সংক্রমণের মধ্যে ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত আকারে চালু রয়েছে ব্যাংকিং সেবা। এই সময়ে কোনো ব্যাংকার সশরীরে মাসে ১০ দিন অফিস করলে পুরোমাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। করোনার মধ্যে ঘোষিত সেই বোনাসের কার্যকারিতা ২৮ মের পর থেকে বাতিল করা হয়েছে। ২৯ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত এই দুই মাসের বোনাস পাবেন

করোনা সংক্রমণের মধ্যে ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত আকারে চালু রয়েছে ব্যাংকিং সেবা। এই সময়ে কোনো ব্যাংকার সশরীরে মাসে ১০ দিন অফিস করলে পুরোমাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

করোনার সংক্রমণে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই সময়ে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দিলে ব্যাংকাররা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। এরপর ১২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সশরীরে ব্যাংকে আসা কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।

করোনা বোনাসের আওতায় মূল বেসিকের সমপরিমাণ এবং যাদের বেসিক নির্ধারণ করা নেই তারা সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা বোনাস নিতে পারবেন। এই সার্কুলারের পর অনেক কর্মকর্তা অফিসে আসা শুরু করেন বলে অভিযোগ পাওয়া যায়।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos