দুই দিনের সফরে ঢাকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় অবতরন করেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের পরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বাগত জানান। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে রোহিঙ্গা ইস্যুসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র

দুই দিনের সফরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় অবতরন করেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের পরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বাগত জানান। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে রোহিঙ্গা ইস্যুসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ কেমন তা দেখতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর এ সপ্তাহে রাখাইন সফরের প্রসঙ্গটিও আলোচনায় আসবে।

তারা আরও জানান, আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলবেন তারা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়। এ কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি। এ ছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এ বিষয়েও জাপানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।

জাপানের দৈনিক দ্য মাইনিছিতে প্রকাশ, ৬ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী নেপিদোতে রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলরের সঙ্গে আলোচনা করেছেন। প্রসঙ্গত পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ বছরের ১৩ মে টোকিও সফর করেন। সেই সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো রোহিঙ্গা সংকটের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos