৭ নভেম্বর পালনের ব্যাপক প্রস্তুতি।

পোর্টাল বাংলাদেশ ডেস্ক। এবার ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস, ব্যাপকভাবে এবং নিবিড়ভাবে পালিত হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সূত্রে জানা যায় যে, তারা এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় এবং আবেগ-ঘন গ্রহণযোগ্যতায় জনগণের নিকট উপস্থাপন করতে চায়। জনগণ সচরাচর এটিকে পালন করেই থাকেন কিন্তু এবার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির মাঝে পড়ে যাওয়ায় দিবসটির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সূত্র জানায়, প্রতিটি

পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
এবার ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস, ব্যাপকভাবে এবং নিবিড়ভাবে পালিত হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সূত্রে জানা যায় যে, তারা এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় এবং আবেগ-ঘন গ্রহণযোগ্যতায় জনগণের নিকট উপস্থাপন করতে চায়। জনগণ সচরাচর এটিকে পালন করেই থাকেন কিন্তু এবার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির মাঝে পড়ে যাওয়ায় দিবসটির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সূত্র জানায়, প্রতিটি উপজেলা সদরে, জেলা সদরে গুরুত্বপূর্ণ জনপদের কেন্দ্রস্থলে দিবসটি পালনের নিমিত্তে উপযুক্ত আয়োজন করা হবে। সূত্র ব্যাখ্যা করেন যে, ১৯৭৫ সালের এই দিনে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আরও একবার বহুমাত্রিক হুমকির সম্মুখীন হয়েছিল। তখন সমগ্র বাংলাদেশের বিশেষত ঢাকার সেনানিবাসের সাধারণ সৈনিকগণ এবং নগরবাসী জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পথে নেমে এসেছিলেন প্রতিবাদের জন্য, প্রতিরোধের জন্য। তাই এই দিবসটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরনের প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos