২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

ব্রাজিল জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে এগোচ্ছে সংস্থাগুলো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে যাচ্ছে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্বখ্যাত এই ইতালীয় কোচের ওপর আবারও আস্থা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী, তিনি শুধু ২০২৬ বিশ্বকাপের জন্যই নয়, বরং ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত

ব্রাজিল জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে এগোচ্ছে সংস্থাগুলো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে যাচ্ছে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্বখ্যাত এই ইতালীয় কোচের ওপর আবারও আস্থা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী, তিনি শুধু ২০২৬ বিশ্বকাপের জন্যই নয়, বরং ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের ডাগআউটের দায়িত্ব পালন করবেন। প্রতিবেদন অনুযায়ী, নানা আলোচনা শেষে দুই পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে এবং আনচেলত্তির কাছে চুক্তির খসড়া পাঠানো হয়েছে।

এই নতুন চুক্তির মাধ্যমে ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক নতুন আর্থিক মাইলফলক যুক্ত হতে যাচ্ছে। আনচেলত্তির জন্য বার্ষিক ১০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৩০ কোটি টাকা বেতনের নির্ধারণ করা হয়েছে, যা ব্রাজিলের জাতীয় দলের কোচদের মধ্যে সর্বোচ্চ। শুধু প্রধান কোচই নন, তাঁর বিশেষ অনুরোধে কারিগরি দলের অন্যান্য সদস্যরাও গুরুত্বপূর্নভাবে বেতন বৃদ্ধির সুযোগ পেয়েছেন। তাঁর সহকারী কোচ পল ক্লেমেন্ট, ফিটনেস কোচ মিনো ফোলকো ও পারফরম্যান্স অ্যানালিস্ট সিমোন মোন্তানারো-র বেতনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো একটি শক্তিশালী ও স্থায়ী কোচিং স্টাফ গঠন, যা ব্রাজিলের ভবিষ্যত সাফল্যের ভিত্তি গড়ে তুলবে।

চুক্তিটিকে আইনগত জটিলতা এড়ানোর জন্য দু’টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথমে এটি দুই বছরের জন্য কার্যকর হবে, এবং তারপর স্বয়ংক্রিয়ভাবে আরও ২৪ মাসের জন্য নবায়নযোগ্য। এর ফলে ২০৩০ বিশ্বকাপের পুরো সময় তিনি ব্রাজিলের দায়িত্বে থাকবেন। গত মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচের সময় সিবিএফ প্রেসিডেন্ট সামির সাউদের সাথে আনচেলত্তির বৈঠক হয়, যেখানে তিনি দায়িত্ব চালিয়ে যাওয়ার মৌখিক সম্মতি দেন। সেই কথোপকথনের বিষয়টি এখন আনুষ্ঠানিকতা রূপ নেবে।

আনচেলত্তি বর্তমানে তার পরিবারসহ কানাডার ভ্যাঙ্কুভারে অবকাশ যাপন করছেন। সেখান থেকে তিনি ডিজিটাল মাধ্যমে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে আনচেলত্তির কৌশলী নেতৃত্বের ওপর নির্ভর করছে দেশের ফুটবলসমর্থকদের আশা। তারা আশাবাদী, এই দীর্ঘ মেয়াদে ব্রাজিল ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন সত্যি হতে পারে। এক কথায়, এই চুক্তি ব্রাজিল ফুটবলের এক নতুন যুগের সূচনাকে চিহ্নিত করছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos