ফরিদপুর জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন আফজাল হোসেন খান পলাশ। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে সারদীপূর্ণ পুষ্পস্তবক অর্পণ,
ফরিদপুর জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন আফজাল হোসেন খান পলাশ। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে সারদীপূর্ণ পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে, দুই নেতার রূহের শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি। গভীর শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, যিনি আমাকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দিয়ে গেছেন। তিনি আরো জানান, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধরে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় জনগণের সেবা করতে তিনি উদ্যোগী। তাঁর লক্ষ্য হলো, ফরিদপুরের নাগরিক সেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, আমাদের প্রেরণার মূল উৎস হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত। এটি আমাদের কার্যক্রম শুরু করার প্রেরণা। তিনি উল্লেখ করেন, দুর্নীতি মুক্ত, মানবকল্যাণমুখী এবং স্বচ্ছ জেলা গড়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে কাজ করবেন। এই সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র নেতা মো: শামীম হোসেন, খন্দকার শামসুল আরেফিন সাগর, জাকির হোসেন নিশাত, আসিব আক্তার টনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, মুক্তার খান, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম সেন্টু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মো: কামাল হোসেন, মাহে আলম গোগা, সেলিম মাতুব্বর, মোহাম্মদ আলেব, মোহাম্মদ সুমন, শহিদুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











