ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে। এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ডিজেলের চালানটি দেশে আসে। পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সরাসরি পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পরিবহনে সময় লেগেছে প্রায় ৬০ ঘণ্টা। পৌঁছানোর
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার টন
ডিজেল দেশে পৌঁছেছে। এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে সরবরাহ করা
হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডিজেলের চালানটি দেশে আসে। পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী
ইনচার্জ মো. জীবন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সরাসরি পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পরিবহনে সময় লেগেছে প্রায় ৬০ ঘণ্টা।
পৌঁছানোর পর গত শুক্রবার সকাল ৮টা থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোগুলোতে ডিজেল লোড
করা শুরু হয়। এর আগে, ১১ মার্চ একইভাবে পাঁচ হাজার টন ডিজেল দেশে আনা হয়েছিল। আগামী
সপ্তাহে আরও পাঁচ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।
এছাড়া, আগামী চার মাসের মধ্যে এই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত প্রায় ৫০ হাজার টন
ডিজেল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে
প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।











