একাত্তরকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একাত্তরকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে না দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘একাত্তরকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না। একাত্তর আগে, বাকি সব পরে। বিএনপি কারো অবদান অস্বীকার করে না।’ শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় তিনি

একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে না দেখার আহ্বান

জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘একাত্তরকে অন্য কোনো

ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না। একাত্তর আগে, বাকি সব পরে। বিএনপি কারো অবদান

অস্বীকার করে না।’

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স

ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জেনে এসেছে যে স্বাধীনতার

ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়। ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান

প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তি এবং নেতৃত্বদানকারীদের অবদান

সরকার স্বীকার করে। আমরা কারো বিজয় ছিনিয়ে নিতে চাই না। সবাইকে একসঙ্গে একাত্তরের

ইতিহাসকে অগ্রাধিকার দিয়ে সম্মান জানাতে হবে। একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের

সঙ্গে তা মিলবে না।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos