কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযানে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়। পাশাপাশি ভারত থেকে পাচারের সময় ৪ লিটার অকটেন জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৭ মার্চ) সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযানে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়।
পাশাপাশি ভারত থেকে পাচারের সময় ৪ লিটার অকটেন জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৭ মার্চ) সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে
অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে গতকাল দুপুরে বিজিবির
এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে প্রগপুর
ইউনিয়নের মহিষকুন্ডি জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/এমপি
সংলগ্ন কান্দিরপাড়া এলাকায় একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় দুই বাংলাদেশি
চোরাকারবারি- মিঠুন মন্ডল (৩৫) ও শহীদ হোসেন (২৫)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০
বোতল মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট
উদ্ধার করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।
এছাড়া, রাত ১টার দিকে প্রাগপুর বিওপির আওতাধীন গরুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে
মালিকবিহীন অবস্থায় ২৪ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৫২০ টাকা।
পরবর্তীতে ভোর ৪টার দিকে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া বিওপির পূর্ব বিলগাথুয়া মাঠে
আরেকটি অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সিরাপ ও ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট
উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। বিজিবি জানায়,
জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৪ লাখ টাকার বেশি।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ
কামাল রনি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ
করছে। দেশের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এ ধরনের
অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











