বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির কথা আবারও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি নবগঠিত সরকারের প্রতিও আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। আজ শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এসব বিষয় উঠে আসে। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট গুরুত্ব পায়

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির কথা আবারও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব

আন্তোনিও গুতেরেস। তিনি নবগঠিত সরকারের প্রতিও আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করেন এবং

ভবিষ্যৎ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

আজ শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এসব বিষয় উঠে আসে। আলোচনায় বাংলাদেশের বর্তমান

পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট গুরুত্ব পায় বৈঠকে মহাসচিব বাস্তুচ্যুত

রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা

করেন। তিনি এ বিষয়ে বাংলাদেশের উদারতা ও নেতৃত্বকে বিশেষভাবে স্বীকৃতি দেন।

পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক তেল সংকটের বিষয়টি তুলে ধরে এর প্রভাবে দরিদ্র ও

ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর বাড়তি চাপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই সংকট

উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য

মহাসচিবকে আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ

করেন। বৈঠকের শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে

বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos