বরগুনায় ইকোনমিক জোন হলে আমূল পরিবর্তন সম্ভব : চিফ হুইপ

বরগুনায় ইকোনমিক জোন হলে আমূল পরিবর্তন সম্ভব : চিফ হুইপ

আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা যেত। এ কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ বরগুনা -২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। রোববার (২২ মার্চ) বেলা ১১টায় বরগুনার ক্রোক খাল ও শাখা খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। [https://www.dainikbangla.com.bd/images/db/2026/03/22/_02.jpg] চীফ

আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা

যেত। এ কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ বরগুনা -২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম

মনি।

রোববার (২২ মার্চ) বেলা ১১টায় বরগুনার ক্রোক খাল ও শাখা খাল খনন কর্মসূচির

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

[https://www.dainikbangla.com.bd/images/db/2026/03/22/_02.jpg]

চীফ হুইপ বলেন, বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের আমূল পরিবর্তন

সম্ভব। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়, যাতে দেশের মানুষ

বিদেশে কাজ করেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। দেশের সম্পদ বৃদ্ধি ও

অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব উদ্যোগ

নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খাল খননের মাধ্যমে কৃষিতে

নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কৃষকরা এখন এক ফসলি জমিতে তিন ফসল ফলাতে পারবে, যা

কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[https://www.dainikbangla.com.bd/images/db/2026/03/22/_03.jpg]

তিনি আরও বলেন, এ অঞ্চলের যুবসমাজকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা স্বাবলম্বী

হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।

এসময়ে অন্যান্যের মধ্যে বরগুনা-১ আসেনর সংসদ সদস্য মুহাম্মদ মাহমুদুলুল হোসাইন অলি

উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান প্রধান, জেলা

বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহিন, বিএনপি নেতা রেজাউল করিম বাবুল

হাওলাদার, কেএম সফিকুজ্জামান মাহফুজ প্রমুখ বক্তব্য রাখেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos