যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশীয় অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা অর্থমন্ত্রীর

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশীয় অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা অর্থমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত প্রলম্বিত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। একই সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা কঠিন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত প্রলম্বিত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব

আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে

মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। একই সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের

শুভেচ্ছা বিনিময়ও করেন।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা

কঠিন সময়, আমাদেরকে স্বীকারই করতে হবে। একে তো অর্থনীতির ভঙ্গুর অবস্থায় আমরা

দায়িত্ব নিয়েছি। সাথে সাথে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটার কারণে অর্থনীতির উপর বড়

চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরো বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে

আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয়, বিশেষ করে জ্বালানি নিরাপত্তায় খুব সজাগ আছি। ইতোমধ্যে

আমাদের জ্বালানি যে প্রকিউরমেন্ট—ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এখনো অব্যাহত আছে; যাতে

জ্বালানির অভাবে মিল-কারখানা, পাওয়ার সেক্টর বাধাগ্রস্ত না হয়। সেটা এখনো মোটামুটি

স্থিতিশীল আছে।’

আন্তর্জাতিক এই অস্থিরতা বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে তিনি সতর্ক করেন

যে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে আর্থিক চাপ বাড়বে। তবে এখন পর্যন্ত সরকার এই সংকটের আঁচ

সাধারণ মানুষের ওপর পড়তে দেয়নি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান যুদ্ধ পরিস্থিতি

বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। এখনও

পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের ওপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায়

সবাইকে সংযমী হতে হবে।’

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করে তিনি জানান, সরকার

বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সচেষ্ট

রয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস

বের করেছে। আলাদা উৎস থেকে জ্বালানি সংগ্রহ কার্যক্রম এখনও চলমান আছে। ব্যবস্থাপনার

মাধ্যমে সরকার এই পরিস্থিতি সামাল দিতে চায়। এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণের ওপর

কোনো চাপ পড়েনি। সবাই মুক্তভাবে ঈদ উদযাপন করেছে।’

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos