কুমিল্লা দুর্ঘটনাস্থল পরিদর্শন কৃষিমন্ত্রীর, রেলগেট অটোমেশন করার পরিকল্পনা

কুমিল্লা দুর্ঘটনাস্থল পরিদর্শন কৃষিমন্ত্রীর, রেলগেট অটোমেশন করার পরিকল্পনা

কুমিল্লা সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব এলাকায় রেল ক্রসিং রয়েছে সেখানে অটোমেটিক গেট নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা

কুমিল্লা সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনাস্থল

পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন

উর রশিদ। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি

পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব এলাকায় রেল ক্রসিং

রয়েছে সেখানে অটোমেটিক গেট নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে। আগামী দিনে যে

বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে এই সমস্ত গেট গুলিকে আধুনিক করা হয়েছে।

নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। আজ এই এলাকায়

গেট ম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটত না।

আমরা দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেল গেট অটো সিস্টেম করার জন্য চেষ্টা

করব।’

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক

ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা

জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে

ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ নারী ও ৩ শিশু নিহত

হন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos