আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশকে একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। রোববার ঝিনাইদহের শৈলকুপায় এক শিক্ষক স্মরণসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই।” পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়ে সরকারের অগ্রগতির কথাও তুলে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশকে একটি সুস্থ,

স্বাভাবিক ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। রোববার

ঝিনাইদহের শৈলকুপায় এক শিক্ষক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই।” পাশাপাশি

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়ে সরকারের অগ্রগতির কথাও তুলে

ধরেন তিনি।

আইনমন্ত্রী বলেন, “আপনাদের অনেকের হাতের আঙুলে ভোটের কালি এখনো মুছে যায়নি। সেই

কালি মোছার আগেই নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার অধিকাংশ পূরণের পথে আমরা এগিয়ে গেছে। আমরা বলেছিলাম,

বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মউকুফ করা হবে। আমরা আমাদের

প্রথম ক্যাবিনেট মিটিংয়ে রেজোল্যুশন নিয়েছি বাংলাদেশের ১১ লাখর উপরে কৃষকের ১০

হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মউকুফ করে দিয়েছি, যার পরিমাণ প্রায় দেড় হাজার কোটি

টাকা। আলহামদুলিল্লাহ এটা আমরা করে ফেলেছি অলরেডি।”

তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে

আমরা ফ্যামিলি কার্ড ইস্যু করব পর্যায়ক্রমে। আমরা ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে

৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করেছি। আগামী বাজেটের মধ্যেই আমরা

বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার নিশ্চয়তা দিতে পারব বলে আশা

করি।”

তিনি যোগ করেন, “‘আমরা বলেছিলাম খাল খনন কর্মসূচি পালন করব। আগামী ৫ বছরে ২০ হাজার

কিলোমিটার নদ-নদী খাল খনন করে আমাদের প্রতিশ্রুতি পূরণ করব। ১৬ মার্চ থেকে এই খাল

খনন কার্যক্রম আমরা চালু করেছি।’”

মো. আসাদুজ্জামান বলেন, “আমরা বলেছিলাম ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবকদের মাসিক

ভাতার ব্যবস্থা করব। কারণ একজন মসজিদের ইমাম যখন ইমামতি করেন তার মাসিক বেতন চাল

তোলাতুলি করে দিতে হয়। আমরা সেই অবস্থা থেকে উত্তরণের জন্য ইমামদের জন্য যে

ব্যবস্থা ওটা চালু করেছি। এসবই আমাদের সামাজিক ও জনকল্যাণমুখী কর্মসূচি।”

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত পরিবারের

তালিকা করলে ১৬ বছরে এক নম্বরে থাকবেন জিয়া পরিবার। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী

নির্যাতিতদের প্রতিচ্ছবি। ওয়ান ইলেভেন সময়ে তাকে পঙ্গু করা হয়েছিল, তার মাকে বন্দি

করা হয়েছিল, তার ভাই বিদেশে মারা গেছেন। জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত কোনো পরিবার

বাংলাদেশে কেউ ছিল না। প্রায় ১৭ বছর পরে তিনি দেশে ফিরে ১৭ মিনিট বক্তৃতা

দিয়েছিলেন। ওনার বক্তৃতার মধ্যে কোনোদিন কোনো প্রতিহিংসার আগুন জ্বলে ওঠেনি।

প্রতিশোধের নেশায় ওনি মত্ত হননি।”

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos