বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেও যেন থামার কোনো লক্ষণ নেই আর্মান্ড ‘মন্ডো’ ডুপ্লান্টিসের। অবিশ্বাস্য গতি এবং পোলের নিখুঁত ব্যবহারে এই সুইডিশ পোল ভল্টার একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি পঞ্চমবারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন। সুইডেনের উপসালায় নিজের নামাঙ্কিত প্রতিযোগিতা ‘মন্ডো ক্লাসিক’-এ ৬.৩১ মিটার (২০ ফুট, ৮ ১/৪ ইঞ্চি) উচ্চতায়
বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেও যেন থামার কোনো লক্ষণ
নেই আর্মান্ড ‘মন্ডো’ ডুপ্লান্টিসের। অবিশ্বাস্য গতি এবং পোলের নিখুঁত ব্যবহারে এই
সুইডিশ পোল ভল্টার একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি
পঞ্চমবারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন।
সুইডেনের উপসালায় নিজের নামাঙ্কিত প্রতিযোগিতা ‘মন্ডো ক্লাসিক’-এ ৬.৩১ মিটার (২০
ফুট, ৮ ১/৪ ইঞ্চি) উচ্চতায় লাফিয়ে সফল হয়েছেন ডুপ্লান্টিস। ২০২০ সালে প্রথমবার
রেকর্ড ভাঙার পর থেকে তিনি প্রতিবারই এক সেন্টিমিটার করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। গত
বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং তার আগের বছর প্যারিস অলিম্পিকেও তিনি রেকর্ড
গড়েছিলেন।
২০২৩ সালের আগস্ট মাস থেকে এটি ছিল তার টানা ৩৮তম জয়। তার চেয়ে বেশিবার বিশ্ব
রেকর্ড ভাঙার কৃতিত্ব রয়েছে কেবল ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকার। বুবকা ১৯৮০
থেকে ৯০-এর দশকে আউটডোরে ১৭ বার এবং ইনডোরে ১৮ বার বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
ডুপ্লান্টিসের ঝুলিতে তিনটি আউটডোর বিশ্ব খেতাব এবং দুটি অলিম্পিক স্বর্ণপদক রয়েছে।
আগামী সপ্তাহে তিনি পোল্যান্ডে বিশ্ব ইনডোর প্রতিযোগিতায় অংশ নেবেন, যেখানে তার
সামনে টানা চতুর্থ শিরোপা জয়ের হাতছানি।











