প্রথম বাংলাদেশি হিসেবে ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে মোস্তাফিজ

প্রথম বাংলাদেশি হিসেবে ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে মোস্তাফিজ

আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্য হানড্রেডের পঞ্চম আসরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডের ২০২৬ মৌসুমের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। লন্ডনে অনুষ্ঠিত নিলামে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে ভেড়ায়

আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্য হানড্রেডের পঞ্চম আসরে প্রথম বাংলাদেশি

ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের জনপ্রিয়

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডের ২০২৬ মৌসুমের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে

দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ

টাকার বেশি।

লন্ডনে অনুষ্ঠিত নিলামে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স।

টি–টোয়েন্টি স্বীকৃত ১০০ বলের এই ফরম্যাটের টুর্নামেন্টে এবারই প্রথম খেলতে যাচ্ছেন

৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

দ্য হানড্রেডের এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার

ছিলেন—মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ার-ওয়ানে থাকা রিশাদ শেষ

পর্যন্ত কোনো দল পাননি।

সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়।

বার্মিংহাম ফিনিক্স দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড,

পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার সঙ্গে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos