প্রোটিনে ভরপুর কোয়েলের ডিম

প্রোটিনে ভরপুর কোয়েলের ডিম

কোয়েল পাখির ছোট্ট সাইজের ডিমগুলো কেবল দেখতেই সুন্দর নয়, পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। কোয়েল পাখি মূলত আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কিছু দেশে পাওয়া যায় বেশি। বর্তমানে আমাদের দেশে কয়েক বছর ধরেই চলছে কোয়েল পাখি লালনপালন। এমনকি মুরগি ও হাঁসের মতো কোয়েল পাখির ফার্মও গড়ে উঠেছে অনেক এলাকায়। জেনে নিন কোয়েল পাখির ডিম খাবেন কেন। কোয়েলের

কোয়েল পাখির ছোট্ট সাইজের ডিমগুলো কেবল দেখতেই সুন্দর নয়, পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। কোয়েল পাখি মূলত আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কিছু দেশে পাওয়া যায় বেশি। বর্তমানে আমাদের দেশে কয়েক বছর ধরেই চলছে কোয়েল পাখি লালনপালন। এমনকি মুরগি ও হাঁসের মতো কোয়েল পাখির ফার্মও গড়ে উঠেছে অনেক এলাকায়। জেনে নিন কোয়েল পাখির ডিম খাবেন কেন।

  • কোয়েলের ডিমে মাইক্রো নিউট্রিয়েন্ট ও মিনারেল থাকে প্রচুর পরিমাণে। সকালের নাস্তায় কোয়েলের ডিম খেতে পারেন। দিনভর থাকতে পারবেন কর্মক্ষম।
  • কোয়েলের ডিমে বি ভিটামিন থাকে যা শরীরে এনজাইম ও হরমোনের কাজ উন্নত করে খাবার দ্রুত হজমে সাহায্য করে।
  • কোয়েলের ডিমে ভিটামিন এ থাকে  প্রচুর। দৃষ্টিশক্তি বাড়াতে ভালো ভূমিকা রাখে এটি।
  • কোয়েলের ডিমে ওভোমুকোয়েড প্রোটিন আছে। এটি শরীরের প্রাকৃতিক অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করে।
  • কোয়েলের ডিমে পর্যাপ্ত ভিটামিন এ ও সি থাকে যা সুস্থতার কজন্য জরুরি।
  • বিষাক্ত উপাদান বা টক্সিন শরীর থেকে তাড়াতাড়ি বের করে দেয় কোয়েলের ডিম। এমনকি এই ডিম কিডনি ও গলব্লাডারের পাথর প্রতিরোধ করে।
  • কোয়েলের ডিমে প্রচুর পটাশিয়াম থাকে। এটি মিনারেল রক্তচাপ কমিয়ে শরীর সুস্থ রাখে।
  • মুরগির ডিমের চাইতেও বেশি প্রোটিন থাকে কোয়েলের ডিমে। প্রোটিন দ্রুত শরীরের কোষ ও মাংসপেশি বৃদ্ধিতে সাহায্য করে।
Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos