শেয়ারবাজারের সূচকে সামান্য উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচশ কোটির ঘরে লেনদেন

শেয়ারবাজারের সূচকে সামান্য উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচশ কোটির ঘরে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের গ্রাফে সামান্য ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। বিনিয়োগকারীদের সক্রিয়তায় এদিন লেনদেনের পরিমাণ পাঁচ শত কোটি টাকার ঘর অতিক্রম করেছে। বুধবার ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির ২১ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৬৮৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৩ কোটি ৫৯ লাখ ৬১

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের গ্রাফে সামান্য

ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। বিনিয়োগকারীদের সক্রিয়তায় এদিন লেনদেনের পরিমাণ পাঁচ শত

কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

বুধবার ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির ২১ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৬৮৬টি শেয়ার ও

মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৩

কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৫২ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের

কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯২ দশমিক ২০ পয়েন্টে

দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ৩৮ দশমিক ০৩ পয়েন্টে

নেমে এসেছে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার

৬২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।

বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টির শেয়ার দর বেড়েছে, ৯৮টির দর কমেছে ও

৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের বিচারে বাজারের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে— ওরিয়ন ইনফো, সিটি ব্যাংক, রবি

আজিয়াটা, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, সি পার্ল,

ইনটেক লিমিটেড, সিমটেক্স ও তৌফিকা ফুডস।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো— ভিএএমএল আরবিবিএফ, সানলাইফ ইন্স্যুরেন্স,

সিমটেক্স, সায়হাম টেক্স, সি পার্ল, মুন্নু অ্যাগ্রো, সোনারগাঁও টেক্সটাইল,

শাইনপুকুর সিরামিকস, মোজাফফর হোসেন স্পিনিং ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

অপরদিকে দর কমার তালিকায় শীর্ষে রয়েছে— এনবিএল, টুং হাই নিটিং, ইবিএল এনআরবি

মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, জুট স্পিনার্স, প্রাইম

টেক্সটাইল, মেট্রো স্পিনিং, এবি ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর ও অলিম্পিক এক্সেসরিজ।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos