বলিউডে আবারও উদয়-মজনু ভাইদের দাপট: বড় চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম ৪’

বলিউডে আবারও উদয়-মজনু ভাইদের দাপট: বড় চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম ৪’

জনপ্রিয় বলিউড কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর চতুর্থ কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা সৃষ্টি করেছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার অভিনীত এই কালজয়ী সিরিজের পরবর্তী পর্বেও বিনোদনের মাত্রা ছাড়িয়ে যাওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রযোজক জানিয়েছেন, বর্তমানে ‘ওয়েলকাম ৪’ সিনেমার চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ দ্রুতগতিতে চলছে এবং খুব শীঘ্রই

জনপ্রিয় বলিউড কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর চতুর্থ কিস্তি নির্মাণের

আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা সৃষ্টি

করেছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার অভিনীত এই কালজয়ী সিরিজের

পরবর্তী পর্বেও বিনোদনের মাত্রা ছাড়িয়ে যাওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

প্রযোজক জানিয়েছেন, বর্তমানে ‘ওয়েলকাম ৪’ সিনেমার চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ

দ্রুতগতিতে চলছে এবং খুব শীঘ্রই এই প্রজেক্টের চূড়ান্ত তারকা তালিকার নামগুলো

প্রকাশ করা হবে।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা আভাস দিয়েছেন

যে, চতুর্থ কিস্তিটি আগের সব রেকর্ড ছাড়িয়ে আরও বড় পরিসরে নির্মিত হবে। এই

সিনেমাটিতে উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুর মতো ফ্র্যাঞ্চাইজির আইকনিক চরিত্রগুলো

যেমন ফিরবে, তেমনি বাড়তি উত্তেজনা হিসেবে থাকবে একাধিক প্রভাবশালী খলনায়কের

উপস্থিতি। শুধু তাই নয়, সিনেমার গান এবং অ্যাকশন দৃশ্যগুলোতে বৈশ্বিক আমেজ ধরে

রাখতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনের খ্যাতিমান সংগীতশিল্পীদের যুক্ত

করার একটি প্রক্রিয়া চলছে। এই আন্তর্জাতিক মেলবন্ধন দর্শকদের জন্য এক বিশাল বড়

সারপ্রাইজ হবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

একই সময়ে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মুক্তি পিছিয়ে

যাওয়া সংক্রান্ত বিভিন্ন অসমর্থিত গুঞ্জন নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা। তিনি

নিশ্চিত করেছেন যে, তৃতীয় কিস্তির চিত্রগ্রহণের কাজ ইতিমধ্যে পুরোপুরি শেষ হয়েছে

এবং সিনেমাটি এখন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্মাণে

কোনো কৃপণতা না রাখার কথা জানিয়ে তিনি বলেন, এই সিনেমায় কয়েকশ ঘোড়া ও সামরিক

হেলিকপ্টার ব্যবহারের পাশাপাশি দুবাইয়ের একটি গানে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের

বিলাসবহুল গাড়ি প্রদর্শিত হয়েছে। অক্ষয় কুমারের পাশাপাশি তৃতীয় পর্বে থাকছেন আরশাদ

ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো জনপ্রিয় মুখেরা।

উল্লেক্ষ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর ২০১৫

সালে মুক্তি পেয়েছিল এর দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’। আনিস বাজমি পরিচালিত প্রথম

দুটি পর্ব দর্শকদের মাঝে হাসির এক নতুন জোয়ার সৃষ্টি করেছিল। সেই ধারাবাহিকতায় এক

বছরের ব্যবধানে পর পর দুটি সিক্যুয়েলের আপডেট বিনোদন পাড়াকে নতুন করে চাঙ্গা করে

তুলেছে। কমেডি এবং জাঁকজমকপূর্ণ কাস্টিংয়ের সুবাদে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজিটি এবার

বক্স অফিসেও নতুন রেকর্ড গড়বে বলে প্রত্যাশা প্রযোজকের।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos