মার্চের প্রথম সপ্তাহেই রেমিট্যান্স এক বিলিয়ন ডলার ছাড়াল

মার্চের প্রথম সপ্তাহেই রেমিট্যান্স এক বিলিয়ন ডলার ছাড়াল

চলতি মার্চ মাসের প্রথম সাত দিনেই দেশে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ১৫ কোটি ২৭ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবেশ করেছে। ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। রবিবার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘চলতি মার্চের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স

চলতি মার্চ মাসের প্রথম সাত দিনেই দেশে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

এতে প্রতিদিন গড়ে প্রায় ১৫ কোটি ২৭ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবেশ করেছে।

ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা যাচ্ছে।

রবিবার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘চলতি

মার্চের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ ডলার। আর গত বছরের

একই সময়ে এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার।’

তার দেওয়া তথ্যে আরও জানা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত দেশে মোট

রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই

প্রবাহ ২২ দশমিক ১০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা পরিবারের সদস্যদের

কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে সামগ্রিকভাবে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে। তবে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব পড়তে

পারে বলে তারা মনে করছেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার

মার্কিন ডলার। জানুয়ারি মাসে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে

কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। এটি ছিল দেশের

ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos