ডিএসইতে বড় দরপতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট

ডিএসইতে বড় দরপতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় প্রধান সূচকগুলোতেও উল্লেখযোগ্য পতন নেমে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, দিনভর লেনদেনে ৩৯০টি কোম্পানির মোট ২৩ কোটি ৯২ লাখ ৪২ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে।

অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় প্রধান সূচকগুলোতেও উল্লেখযোগ্য পতন নেমে

এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, দিনভর লেনদেনে ৩৯০টি কোম্পানির মোট ২৩ কোটি

৯২ লাখ ৪২ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের

পরিমাণ দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৩২০ টাকা।

দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৩১ দশমিক ৮৪

পয়েন্ট কমে ৫,০০৯ পয়েন্টে নেমে আসে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৯১ দশমিক ৫৪ পয়েন্ট কমে

১,৯১৯ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩৫ দশমিক ২৫

পয়েন্ট কমে ১,০১৩ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে মাত্র ১০টির। বিপরীতে ৩৭১টি

কোম্পানির দর কমেছে এবং ৯টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষে ছিল— সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন

ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা লিমিটেড, খান ব্রাদার্স পিপি,

সামিট অ্যালায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিকস, ইনটেক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক

পিএলসি।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে সিটি ইন্স্যুরেন্স, বাটা সু ও হাওয়া অয়েল।

অন্যদিকে দর কমার শীর্ষ তালিকায় রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন, এসএস

স্টিল, নর্দার্ন জুট, প্রাইম ব্যাংক, পিডিএল, সার্প ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট

ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও এনবিএল।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos