রিয়াদের উদ্যোগে পাক-আফগান উত্তেজনা কমাতে ফোনালাপ

রিয়াদের উদ্যোগে পাক-আফগান উত্তেজনা কমাতে ফোনালাপ

আফগানিস্তানের উত্তেজনা প্রশমনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। আজ শুক্রবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়, তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে আলোচনা করেছেন, মূলত আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন এবং উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করতে। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম

আফগানিস্তানের উত্তেজনা প্রশমনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। আজ শুক্রবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়, তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে আলোচনা করেছেন, মূলত আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন এবং উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করতে। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের সরকারি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। উল্লেখ্য, ইসহাক দার বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে আছেন। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী অভিযান চালিয়ে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস ও ৯টি দখল করেছে। তার দাবি, এই অভিযানে তালেবানের ৮০টির বেশি ট্যাংক, কামান এবং অস্ত্রবাহী সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। একই সময়ে, আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, গত বুধবার তারা ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থানে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তারা জানায়, ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সূত্র: বিবিসি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos