তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে সবোর্চে স্বচ্ছ ও অবাধ তথ্য পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সময়ে সাংবাদিকসহ সকল সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে গণমাধ্যমের জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে এর সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি এ কথা জানান শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তথ্যমন্ত্রী আরও বলেন, আধুনিক
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে সবোর্চে স্বচ্ছ ও অবাধ তথ্য পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সময়ে সাংবাদিকসহ সকল সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে গণমাধ্যমের জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে এর সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি এ কথা জানান শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে এখনো আমরা সম্পূর্ণভাবে যুক্ত হতে পারিনি। বর্তমান গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও গতিশীল করতে আমরা কাজ করছি। যখন আমার মন্ত্রণালয় গঠিত হয় তখন তথ্যপ্রযুক্তির ভিত্তিতে গণমাধ্যম ছিল না, কিন্তু এখন এর ব্যাপক বিস্তার ও পরিবর্তন হয়েছে। এই নতুন প্রযুক্তি ও গণমাধ্যমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য পুরোনো ব্যবস্থাপনা পরিবর্তন দরকার।
তিনি আরও জানান, তিনি সব ধরনের আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন যাতে জনগণের সুবিধার্থে তথ্যের স্বচ্ছতা ও প্রবাহ আরও নিশ্চিত হয়।
এর আগে, সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বিআরটিএর অর্থায়নে চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ আরও প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিগণ।











