হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর নজরদারির ঘোষণা পানিসম্পদমন্ত্রীর

হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর নজরদারির ঘোষণা পানিসম্পদমন্ত্রীর

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই প্রকল্পটি সরাসরি পানি অন্যতম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং বাঁধ নির্মাণের কাজটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সরকার সর্বোচ্চ নজরদারি চালাবে। মন্ত্রী আরও জানান, অতীতে হাওরের বাঁধ নির্মাণে কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ ধরনের পরিস্থিতি

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই প্রকল্পটি সরাসরি পানি অন্যতম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং বাঁধ নির্মাণের কাজটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সরকার সর্বোচ্চ নজরদারি চালাবে।

মন্ত্রী আরও জানান, অতীতে হাওরের বাঁধ নির্মাণে কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ ধরনের পরিস্থিতি আবার না ঘটে, সেজন্য ভবিষ্যতে এই বিষয়ে শূন্য সহনশীলতা নীতিতে কঠোর মনোভাব নেওয়া হয়েছে। তিনি বলছেন, খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কোনো ধরণের দুর্নীতিকে বরদাশত করা হবে না। সরকার সতর্ক অবস্থান থেকে এসব কাজ সম্পন্ন করবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশায় চন্দ্র সোনা-তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি হাওরের বাঁধের পরিস্থিতি পরিদর্শনে এসেছেন। সরকার এই অঞ্চলের কৃষক ও স্থানীয় মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ অন্যান্যরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos