প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেস সদস্য গ্রেস মেং বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিশেষ বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও নতুন সরকার গঠনের বিষয়ে এ শুভকামনা প্রকাশ করেন। গ্রেস মেং তার বিবৃতিতে বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়া দেশটির জন্য

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেস সদস্য গ্রেস মেং বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিশেষ বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও নতুন সরকার গঠনের বিষয়ে এ শুভকামনা প্রকাশ করেন। গ্রেস মেং তার বিবৃতিতে বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়া দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি নবনির্বাচিত সরকারের নেতৃত্বের প্রতি শুভকামনা জানাতে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উন্নতি, অর্থনৈতিক অগ্রগতি, মানবাধিকার রক্ষা ও দেশের ভবিষ্যতের জন্য আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন এই কংগ্রেস সদস্য বলেন, বাংলাদেশে বসবাসরত বহু বাংলাদেশি এই নির্বাচনের ফল ও প্রক্রিয়াকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, এবং তারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে অত্যন্ত আশাবাদী। গ্রেস মেং আরও উল্লেখ করেন, প্রথমবারের মতো তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে অফিস শুরু করে তারেক রহমান ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উদ্দিপ্ত। তিনি বিশ্বাস করেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অধিকার রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে অব্যাহত কাজ করে যাবেন। তার মতে, দুই দেশের পারস্পরিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এই সম্পর্ক শক্তিশালী হওয়া জরুরি। গ্রেস মেং তার নির্বাচনি এলাকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অগ্রগতির জন্য সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চান, এবং একজন মার্কিন আইনপ্রণেতা হিসেবে তিনি সেই সেতুবন্ধন আরও শক্তিশালী করে তুলবেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos