খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী

খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি এটা আমাদের জন্য এক অভিনব বিপ্লব। বুধবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।মন্ত্রী বলেন, ‘খাল খনন আমাদের নির্বাচনী অঙ্গীকার। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব ও আন্দোলন। শহীদ প্রেসিডেন্ট

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি এটা আমাদের জন্য এক অভিনব বিপ্লব। বুধবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।মন্ত্রী বলেন, ‘খাল খনন আমাদের নির্বাচনী অঙ্গীকার। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব ও আন্দোলন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মহাবিপ্লব দেখিয়েছিলেন, বর্তমান সরকারের উদ্যোগ তারই ধারাবাহিকতা।”তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন না হওয়ায় কেবল কেরানীগঞ্জ নয়, সারাদেশে সেচ ব্যবস্থা বেশি দুর্বল হয়েছে, জলাবদ্ধতা বেড়েছে। এর ফলে কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার দুর্ভোগ বেড়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনকল্যাণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।মন্ত্রী আরও বলেন, খাল খনন কার্যক্রমকে টেকসই করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় কেরানীগঞ্জের বাসিন্দাদের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, তিনি বলেন, ‘সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এছাড়াও, তিনি জানান, শুভাঢ্যা ও আটিবাজার খাল খনন পরিকল্পনায় পানি সম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos