ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেইন (কায়কোবাদ) স্পষ্ট করে বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করে, তাদের কোনো স্থান দেয়া হবে না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে ইসলামিক বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর হুকুম
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেইন (কায়কোবাদ) স্পষ্ট করে বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করে, তাদের কোনো স্থান দেয়া হবে না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে ইসলামিক বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর হুকুম ছাড়া আমাদের জীবন সংগ্রামের কোনও উপায় নেই। শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালন করলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের যে কার্যক্রম রয়েছে, তা সত্যিই প্রশংসার দাবীদার। তাদের মাধ্যমে প্রকাশিত ইসলামিক বইগুলো পড়ে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে গভীর ধারণা লাভ করতে পারি।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি আরো বলেন, অতীতে যারা অন্যায়, অবিচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অত্যাচারকারীদের কখনো ছাড় দেয়া হবে না। বিশেষ করে যারা ইসলামের নামে ধর্ম ব্যবসার অপপ্রয়াস চালাচ্ছে, তাদের জন্য কোনো আশ্রয় বা স্থান রাখা হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খানসহ অন্য কর্মকর্তারা।











