নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য : নতুন ডিএসসিসি প্রশাসকের প্রতিশ্রুতি

নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য : নতুন ডিএসসিসি প্রশাসকের প্রতিশ্রুতি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে আজ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী, সরকার গত ২২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ডিএসসিসির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এই নিয়োগের অধীনে তিনি মেয়রের সব ধরনের ক্ষমতা প্রয়োগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে আজ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী, সরকার গত ২২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ডিএসসিসির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এই নিয়োগের অধীনে তিনি মেয়রের সব ধরনের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট তিনি যোগদানপত্র পেশ করেন। পরে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা, মশক নিধন ও পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ গড়ার পরিকল্পনা নিয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা দেন। এছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সাক্ষাৎ করেন এবং নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

দুপুর ২টায় তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিকেলে নগর ভবনে পৌঁছালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে Welcome করেন। এ সময় তিনি বলেন, “সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। ঢাকা শহর অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, আমি জনগণের সহায়তায় এসব সমস্যা সমাধানে কাজ করব। পরিচ্ছন্নতা, মশক নিধন ও বাসযোগ্য নগরী গড়তে আমাদের পাশাপাশি নাগরিকদেরও আরও সচেতন হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এখন দায়িত্ব নিয়ে কাজ করার পালা, মহানগরবাসীর আস্থায় আসার জন্য আমি সচেষ্ট থাকব। নগরীর অভাব ও অভিযোগগুলো আমরা গুরুত্বের সাথে নেব এবং বড় সমস্যা গুলো প্রধানমন্ত্রী বরাবর তুলে ধরব।”

নবনিযুক্ত এই প্রশাসক সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক সংগঠনে রূপান্তর করাই আমাদের পরবর্তী লক্ষ্য।”

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos