রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব নরাবোটেক এলাকার এক শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুজন হলেন ৫০ বছর বয়সী ছানায়োর এবং তার সহযোগী নুরু। ভুক্তভোগী শিশু (১২) পিতা নবী হোসেন, একই এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে শিশুটি মানসিকভাবে ব্যাপকভাবে ভেঙে পড়েছে এবং পুরো পরিবারটিই এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। স্থানীয়
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব নরাবোটেক এলাকার এক শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুজন হলেন ৫০ বছর বয়সী ছানায়োর এবং তার সহযোগী নুরু। ভুক্তভোগী শিশু (১২) পিতা নবী হোসেন, একই এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে শিশুটি মানসিকভাবে ব্যাপকভাবে ভেঙে পড়েছে এবং পুরো পরিবারটিই এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটির কারণে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে যে, কিছু অসাধু ব্যক্তিরা টাকার বিনিময়ে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যা ন্যায়বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
সচেতন নাগরিকরা দাবি জানিয়েছেন, অভিযুক্ত ছানায়ো আর নুরুকে দ্রুত প্রাথমিক তদন্তের মাধ্যমে পুলিশ হেফাজতে নিয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যারা অর্থের বিনিময়ে এই অপরাধের ঘটনা গোপন করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও দ্রুত তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি সাবজেল বলেন, ‘এ বিষয়ে যদি লিখিত কোনও অভিযোগ আসে, তবে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, এলাকাবাসী প্রশাসনের প্রতি গুরুত্ব সহকারে আকুল আবেদন জানিয়েছেন, এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে যেন কোনো আপস না হয় এবং দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়।











