বাংলাদেশ ব্যাংক রোববার (২২ ফেব্রুয়ারি) দেশের আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১২৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। এই ডলাগুলোর বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট-অফ হার হিসেবে নির্ধারিত। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্রয়ের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার স্থিতি এবং বাজারে তারল্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল রাখতে অব্যাহত রাখা হয়েছে।

এর আগে, ১০ ফেব্রুয়ারি ১৯টি ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার ক্রয় করা হয়। এরও আগে, ৯ ফেব্রুয়ারি ২০ কোটি ৯০ লাখ ডলার, ৫ ফেব্রুয়ারি ১৯ কোটি ৬৫ লাখ ডলার, ৪ ফেব্রুয়ারি ১৭ কোটি ১০ লাখ ডলার ও ২ ফেব্রুয়ারি ২১ কোটি ৮৫ লাখ ডলার কিনে নেওয়া হয়েছিল। এই সব লেনদেনে প্রতি ডলার বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
এই ধারাবাহিক ডলার ক্রয় অব্যাহত থাকায় ফেব্রুয়ারি মাসের মোট ক্রয় হয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮১ দশমিক ৫০ মিলিয়ন বা ৫৩৮ কোটি ১৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সর্বশেষ আট ব্যাংকের থেকে ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ হার অনুযায়ী মোট ১২৩ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে।