শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আ’লীগ নেতাকে আটক

শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আ’লীগ নেতাকে আটক

গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আটককৃতরা হলেন, গাইবান্ধা শহর আওয়ামী লীগের নেতা ও বল্লমঝাড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম সাবিন এবং

গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

আটককৃতরা হলেন, গাইবান্ধা শহর আওয়ামী লীগের নেতা ও বল্লমঝাড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিবসের অনুষ্ঠানে বিকেলে সোয়া ৩টার দিকে ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসে। শেষে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। হঠাৎ তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল শুরু করে। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ধাওয়া দিলে, দুইজনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা দ্রুত পালিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুই নেতাকে আটক করা হয়েছে। অন্যজনদের শনাক্ত করার কাজ চলমান রয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos