পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে দেশটির সরকার ও তার পরিবারের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। খবরের মধ্যে থাকছে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে সরকারি মেডিকেল বোর্ড যে দাবি করেছে, তা তার পরিবারের বোন আলিমা খান সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে দেশটির সরকার ও তার পরিবারের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। খবরের মধ্যে থাকছে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে সরকারি মেডিকেল বোর্ড যে দাবি করেছে, তা তার পরিবারের বোন আলিমা খান সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন বলে অভিহিত করেন।
গত সপ্তাহে আদালতের এক প্রতিবেদন বলেছিল, ইমরান খান তার একটি চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি দুই নাগরিকের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে। রিপোর্টে বলা হয়, চিকিৎসার মাধ্যমে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ থেকে উন্নত হয়ে এখন ৬/৯ এ দাঁড়িয়েছে—অর্থাৎ সাধারণ মানুষ ৯ মিটার দূর থেকে যা দেখে, তিনি তা ৬ মিটার দূর থেকেও দেখতে পাচ্ছেন।
ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ড. আসিম ইউসুফ জানিয়েছেন, সরকারি চিকিৎসকরা তার উন্নতির কথা বললেও, তিনি নিজে ইমরান খানকে দেখার সুযোগ না পাওয়ায় এই সংক্রান্ত দাবির সত্যতা নিশ্চিত করতে পারছেন না।
অপরদিকে, ইমরান খানের পরিবার এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই মেডিকেল রিপোর্টের ওপর আস্থা রাখছে না। আলিমা খান অভিযোগ করেছেন, স্বাস্থ্য পরীক্ষার সময় ইমরানের ব্যক্তিগত চিকিৎসক বা পরিবারের কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। তিনি বলেন, এটি কেবল অবহেলা নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পিত অপরাধ। পরিবারের পক্ষ থেকে ইমরান খানকে অবিলম্বে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরেরও দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, পিটিআই-এর নেতা ও অভিযোগ করেছেন যে, সরকার ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে লুকোচুরি করছে। দলের সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা জানান, চিকিৎসকরা দাবি করেছেন ইমরান এখন দেয়ালের ঘড়ি দেখতেও পারছেন, যা আগে পারতেন না।
তবে আলিমা খানের প্রশ্ন, যদি সত্যিই তার শারীরিক অবস্থা উন্নতি হয়, তবে কেন পরিবারের ও ব্যক্তিগত ডাক্তারের সাথে তার দেখা করতে দেওয়া হচ্ছে না? অন্যদিকে, পাকিস্তানের সরকারের আইনমন্ত্রী আজম নাজির দাবি করেছেন, যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ইমরানের চিকিৎসা চলছে এবং তিনি শারীরিকভাবে উন্নতি করছেন।
চিকিৎসা সংক্রান্ত এই অচলাবস্থার মধ্যে, পিটিআই সমর্থকরা পার্লামেন্টের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে। আলিমা খান জানান, তিনি আজ আদিয়ালা কারাগারের সামনে সংবাদ সম্মেলন করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, লন্ডনে থাকা ইমরান খানের দুই ছেলের ভিসার আবেদনও ঝুলে রয়েছে, যা তাদের বাবার সঙ্গে পরিদর্শনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।











