একদিনে আরও ৩১ জন ডেঙ্গু আক্রান্ত

একদিনে আরও ৩১ জন ডেঙ্গু আক্রান্ত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৩১ জন ডেঙ্গুর রোগী শনাক্ত হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৩১ জন ডেঙ্গুর রোগী শনাক্ত হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রোগী নির্ণয় হয়েছে।

অন্যদিকে, একই সময়ে ৩২ জন ডেঙ্গুর রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১,২২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, এই বছর মোট ১,৩০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৪ শতাংশ পুরুষ এবং ৩৬ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মৃত্যুবরণ করেনি। তবে, এই বছরে ডেঙ্গুজনিত মৃত্যু হয়েছে চারজনের। এদিকে, জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বরে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর মোট মৃত্যু হয়েছে ৪১৩ জনের।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos