কুমিল্লা সীমান্তে ভারতের ৬০ লাখ টাকার শাড়ি ও সিগারেট জব্দ

কুমিল্লা সীমান্তে ভারতের ৬০ লাখ টাকার শাড়ি ও সিগারেট জব্দ

কুমিল্লার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে বিপুলপরিমাণ এসব পণ্য উদ্ধার করা হলেও, চোরাকারবারীদের কেউ আটক করতে পারেনি। এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ নিশ্চিত করেছেন। তিনি

কুমিল্লার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে বিপুলপরিমাণ এসব পণ্য উদ্ধার করা হলেও, চোরাকারবারীদের কেউ আটক করতে পারেনি।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির একটি বিশেষ টহল দল ভোরে সীমান্তের কাছাকাছি বাগবেড় এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় তারা দেখতে পান, সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে কিছু বস্তা ও কার্টন সন্দেহজনকভাবে পড়ে রয়েছে। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার করেন।

বিজিবি জানায়, চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত মালামাল ফেলে পালিয়ে যায়, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos