নতুন সরকার গঠনের পর গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হবে ভারত-বাংলাদেশের

নতুন সরকার গঠনের পর গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হবে ভারত-বাংলাদেশের

বর্তমানে বাংলাদেশে গঙ্গা পানি চুক্তির পুনঃনবীকরণ বিষয়ে কোনো আলোচনা শুরু হয়নি বলে ভারতের সরকার নিশ্চিত করেছে। তবে জানা গেছে, নতুন সরকার গঠনের পরই এই বিষয়ে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। গঙ্গা পানি বণ্টন চুক্তি হলো ভারতের এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক চুক্তি যা ৩০ বছর মেয়াদে কার্যকরী। এই চুক্তি ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল, এবং

বর্তমানে বাংলাদেশে গঙ্গা পানি চুক্তির পুনঃনবীকরণ বিষয়ে কোনো আলোচনা শুরু হয়নি বলে ভারতের সরকার নিশ্চিত করেছে। তবে জানা গেছে, নতুন সরকার গঠনের পরই এই বিষয়ে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে।

গঙ্গা পানি বণ্টন চুক্তি হলো ভারতের এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক চুক্তি যা ৩০ বছর মেয়াদে কার্যকরী। এই চুক্তি ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল, এবং এ বছরের ডিসেম্বরের মধ্যে তার মেয়াদ শেষ হবে। শুক্রবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, এখনো পর্যন্ত বাংলাদেশে গঙ্গার পানির বণ্টন নিয়ে কোনও আলোচনা শুরু হয়নি। তবে তিনি উল্লেখ করেন, পানীয় ও শিল্পের জন্য পানির প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারও এই বিষয়ে মতামত দিয়েছে এবং সেই অনুযায়ী বাংলাদশের সঙ্গে চুক্তির বিষয়টি আলোচনা করা হবে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যের মতামত না নিয়েই কেন্দ্র গঙ্গার পানির চুক্তির পুনরায় নবীকরণে এগোচ্ছে। ভারতের সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র জানিয়েছে, ইতোমধ্যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তারা আন্তঃমন্ত্রণালয়ী আলোচনা অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। এরপর তা ভিত্তি করে ভারত সরকার একটি খসড়া প্রস্তুত করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন, বাংলাদেশের প্রতিনিধিরা ও একটি কারিগরি দল ফারাক্কা ব্যারেজে গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে এবং ১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী তার নবায়নের জন্য কাঠামো মূল্যায়ন করে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos