উখিয়ায় যৌথবাহিনী অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

উখিয়ায় যৌথবাহিনী অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

কক্সবাজারের উখিয়ায় পুলিশের সাথে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিকল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এ কে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি

কক্সবাজারের উখিয়ায় পুলিশের সাথে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিকল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এ কে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এসময় আটক ব্যক্তিরা হলেন: উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আজিজুল হকের ছেলে নুরুল আমিন (৩২), রহমতের বিলের আহমেদের ছেলে জানে আলম (৩৫), এবং কক্সবাজার সদর পৌরসভার শফিক আহমদের ছেলে সোহেল রানা (২৬)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনাটি নিরাপত্তা জোরদার ও অস্ত্রবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান হিসাবে দেখা হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos