তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অভিনন্দন

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় তিনি এই শুভেচ্ছা প্রকাশ করেছেন। শাহবাজ শরিফ তাঁর বার্তায় উল্লেখ করেছেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের জন্য তিনি বাংলাদেশের জনগণের প্রশংসা ও শুভকামনা জানান। তিনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় তিনি এই শুভেচ্ছা প্রকাশ করেছেন।

শাহবাজ শরিফ তাঁর বার্তায় উল্লেখ করেছেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের জন্য তিনি বাংলাদেশের জনগণের প্রশংসা ও শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমি আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ও দক্ষিণ এশিয়া এবং তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আগ্রহী।” তিনি আরও বলেছেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাঁধ মিলিয়ে দক্ষিণ এশিয়ার শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে তিনি প্রস্তুত। এই উন্নয়নশীল সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos