শৈলকুপায় রাস্তা নির্মাণে অনিয়ম ও বাধা দেওয়ায় যুবকদের মারধর

শৈলকুপায় রাস্তা নির্মাণে অনিয়ম ও বাধা দেওয়ায় যুবকদের মারধর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক নির্মাণের কাজ ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগ উঠেছে। উপজেলার বিত্তিপাড়া বাজার থেকে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকাশ্যে নিম্নমানের ইট, যেমন দুই নম্বর ইট ও পোড়া মাটির মতো উপকরণ ব্যবহার করছে বলে স্থানীয়রা তাদের অভিযোগ করেছেন। ঝিনাইদহ এলজিইডির তথ্যানুসারে, কাঁচেরকোল বাজার থেকে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক নির্মাণের কাজ ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগ উঠেছে। উপজেলার বিত্তিপাড়া বাজার থেকে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকাশ্যে নিম্নমানের ইট, যেমন দুই নম্বর ইট ও পোড়া মাটির মতো উপকরণ ব্যবহার করছে বলে স্থানীয়রা তাদের অভিযোগ করেছেন।

ঝিনাইদহ এলজিইডির তথ্যানুসারে, কাঁচেরকোল বাজার থেকে রাজাপুর ক্যানেল সড়কটি পাকাকরণের জন্য খরচ হচ্ছে প্রায় ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৩৮৬ টাকা। এই প্রকল্পের কাজের দায়িত্বে রয়েছে মেসার্স ঝিনাইদহ বাজার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে কাজটি চালাচ্ছেন স্থানীয় কৃষকদল নেতা ইলিয়াস আলীর ভায়া সাব-ঠিকাদার।

অভিযোগে বলা হয়েছে, রাস্তার ভিত্তি শক্ত না করেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। ব্যবহৃত ইটগুলো যেন ভাঙতেই শুরু করেছে, যা কোনোভাবেই টেকসই রাস্তা নির্মাণে উপযোগী নয়। এর ফলে সরকারি অর্থ অপচয় হচ্ছে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন টেকসই সড়ক বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় যুবক আপেল মাহমুদ অভিযোগ করেন, সাব-ঠিকাদার ইলিয়াস কৃষকদল নেতা ওসমান আলীর ভাই। প্রভাবের কারণে নিম্নমানের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে, আর যদি কেউ বাধা দেয়, তাদের মারধর করা হয়।

অপর দিকে, স্থানীয় গ্রাম্য চিকিৎসক এস এম আকাম উদ্দিন বলেন, এই রাস্তার দীর্ঘদিনের দাবি আমাদের। কিন্তু নিম্নমানের ইট দিয়ে কাজ করায় বর্ষার আগেই রাস্তা ভেঙে যেতে পারে। বাধা দিলে স্থানীয়দের উপর চড়াও হতে দেখা যায় ঠিকাদারের লোকজনকে।

এ ব্যাপারে সাব-ঠিকাদার ইলিয়াস আলী বলেন, রাস্তার কাজ নিয়ম অনুযায়ীই হচ্ছে। তিনি নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।

ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, সড়ক নির্মাণে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। যদি কেউ অনিয়ম করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos