বন্দর চুক্তি বাতিল: পানামাকে় বড় ধরনের অর্থনৈতিক সতর্কতা চীনের

বন্দর চুক্তি বাতিল: পানামাকে় বড় ধরনের অর্থনৈতিক সতর্কতা চীনের

পানামার সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্ব থেকে হংকংভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসনের চুক্তি বাতিল করেছে। এই সিদ্ধান্তের জন্য দেশটি যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে বলে জানা গেছে। এর প্রতিবাদে, সিকে হাচিসন জানিয়েছে যে, তারা আন্তর্জাতিক আইনি পথে লড়াই চালাবে। একই সময়ে, চীনের হংকং ও ম্যাকাউবিষয়ক দপ্তর এই রায়কে ‘অযৌক্তিক, লজ্জাজনক ও করুণ’

পানামার সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্ব থেকে হংকংভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসনের চুক্তি বাতিল করেছে। এই সিদ্ধান্তের জন্য দেশটি যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে বলে জানা গেছে। এর প্রতিবাদে, সিকে হাচিসন জানিয়েছে যে, তারা আন্তর্জাতিক আইনি পথে লড়াই চালাবে। একই সময়ে, চীনের হংকং ও ম্যাকাউবিষয়ক দপ্তর এই রায়কে ‘অযৌক্তিক, লজ্জাজনক ও করুণ’ বলে অভিহিত করে জানিয়েছে যে, পানামার আদালত ভ্রান্ত তথ্য উপেক্ষা করেছে, বিশ্বাসভঙ্গ করেছে এবং চীনের হংকং ও ম্যাকাউর প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। তারা আরও বলেছে যে, ন্যায়বিচার ও আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার রক্ষা জন্য চীনের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এ অবস্থায় পানামাকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, যদি তারা এই রায় বাস্তবায়নে এগিয়ে যায়, তবে দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় মূল্য দিতে হবে। উল্লেখ্য, গত সপ্তাহে পানামার সুপ্রিম কোর্ট সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টসের সঙ্গে সম্পাদিত চুক্তিও বাতিল করে। এই ঘটনায়, চীন পক্ষের অভিযোগ, একটি দেশ নানা চাপ ও শক্তির প্রয়োগে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত করে ফেলছে, আর পানামা স্বেচ্ছায় আধিপত্যশীল শক্তির কাছে আত্মসমর্পণ করে বসেছে। উল্লেখ্য, পানামা খাল দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ শতাংশ কনটেইনার পরিবহন হয় এবং এটি বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫ শতাংশ নিয়ন্ত্রণ করে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos