ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করলেন ট্রাম্প

পারস্য উপসাগরে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার মধ্যেই এই তথ্য জানানেল ট্রাম্প। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এ মুহূর্তে আলোচনা চলছে। তবে সেই আলোচনা কোথায়, কীভাবে হচ্ছে,

পারস্য উপসাগরে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে

নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী আরব

সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার মধ্যেই এই তথ্য জানানেল ট্রাম্প।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,

ইরানের সঙ্গে এ মুহূর্তে আলোচনা চলছে। তবে সেই আলোচনা কোথায়, কীভাবে হচ্ছে, সে

বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প বলেন, এ আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে। আলোচনা যে হচ্ছে, এটা নিশ্চিত। তারা

কিছু একটা করতে চায়। এখন দেখা যাক, শেষ পর্যন্ত তা হয় কি না। তারা কিছুদিন আগেও

একটি সুযোগ পেয়েছিল, কিন্তু তখন তা কাজে লাগায়নি।

ট্রাম্প আরও বলেন, আমরা গত বছর ইরানের বিরুদ্ধে ‘মিডনাইট হ্যামার’ অভিযান

চালিয়েছিলাম। আমার মনে হয়, তারা এমন কিছুর মুখোমুখি আর হতে চায় না।

গত বছরের জুনে চালানো ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের

তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

এদিকে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে

আলোচনায় বসতে চাপ দিচ্ছেন ট্রাম্প। এমনকি, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ

‘সহিংসভাবে’ দমন করায় তিনি বারবার ইরানে হামলার হুমকিও দিয়েছেন। এরই মধ্যে ইউএসএস

আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরে পাঠিয়েছেন ট্রাম্প। এর ফলে

সংঘাতের আশঙ্কা বেড়েছে।

তবে সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক শক্তিধর দেশগুলোর উদ্যোগে একটি সমাধানের চেষ্টা

জোরদার হয়েছে। এতে উত্তেজনা কিছুটা কমেছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ

পেজেশকিয়ান জানান, তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে উপযুক্ত পরিবেশ থাকলে এবং মর্যাদা,

বিচক্ষণতা ও বাস্তবতার নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক

আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পেজেশকিয়ান আরও বলেন, এ আলোচনা ইরানের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কাঠামোর মধ্য থেকে

হতে হবে। ইরানের প্রেসিডেন্টের এই ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড

জানায়, আত্মরক্ষার্থে ইউএসএস আব্রাহাম লিংকন রণতরী থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান

ইরানের ড্রোন ভূপাতিত করেছে।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, বিমানবাহী রণতরী ও তাতে থাকা নাবিকদের

নিরাপত্তা নিশ্চিত করতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। লিংকন থেকে উড্ডয়ন করা এফ-৩৫সি

যুদ্ধবিমান ইরানের তৈরি শাহেদ-১৩৯ মডেলের ড্রোনটি ভূপাতিত করে। সে সময় রণতরীটি

ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ওই মুখপাত্র আরও বলেন, ড্রোনটি বিমানবাহী রণতরীর দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসছিল।

আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর নানা পদক্ষেপ নেওয়ার

পরও ড্রোনটি জাহাজটির দিকে আসতে থাকে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos