আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। মঙ্গলবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে অভিযান পরিচালনা করেছে

আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার

প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। মঙ্গলবার কুয়েতের

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই

তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত

জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এই সমন্বিত অভিযানের মাধ্যমে ৩

হাজার ৫০০ নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো

হয়েছে। মূলত আবাসন ও শ্রম আইনের প্রয়োগ জোরদার করার অংশ হিসেবেই ওই কঠোর নিরাপত্তা

অভিযান পরিচালনা করা হয়েছে। প্রত্যাবাসন করা প্রবাসীদের মাঝে বিশ্বের বিভিন্ন দেশের

অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরাও ছিলেন, যাদের বিরুদ্ধে

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

গত কয়েক বছর ধরে আইনি বাধ্যবাধকতা কার্যকর করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার

লক্ষ্যে মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে হাজার হাজার অবৈধ প্রবাসী ও আইনলঙ্ঘনকারীকে ফেরত

পাঠানো হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ‘শ্রমবাজার নিয়ন্ত্রণ,

জননিরাপত্তা রক্ষা এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিতে কুয়েতের বৃহত্তর কৌশলের অংশ

হিসেবে এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

সূত্র: গালফ নিউজ।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos