মুগদা থেকে অপহৃত ৩ বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার; গ্রেপ্তার ৪ আসামি

মুগদা থেকে অপহৃত ৩ বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার; গ্রেপ্তার ৪ আসামি

রাজধানীর মুগদা এলাকায় তিন বছর বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটে। ঘটনার দ্রুততার সাথে সফল তদন্তের মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মূল হোতা মো. চাঁন মিয়া এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইনতেেখাব চৌধুরী এ তথ্য

রাজধানীর মুগদা এলাকায় তিন বছর বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটে। ঘটনার দ্রুততার সাথে সফল তদন্তের মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মূল হোতা মো. চাঁন মিয়া এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইনতেেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাইবান্ধা জেলা থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে, যখন শিশুটির মা মুগদা হাসপাতালের গেটের বাইরে পানির জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় অটোরিকশাচালক চাঁন মিয়া শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সন্দেহভাজন অটোরিকশা চালকদের খোঁজে অনুসন্ধানে লাগায় র‍্যাব। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তদন্ত চালিয়ে মূল হোতা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে। শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos