বাজুসের প্রধান উপদেষ্টা আনভীর, সভাপতি দোলন

বাজুসের প্রধান উপদেষ্টা আনভীর, সভাপতি দোলন

দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি, তিনি দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের প্রতিষ্ঠাতা এনামুল হক খান দোলন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুসের কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব

দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি, তিনি দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের প্রতিষ্ঠাতা এনামুল হক খান দোলন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুসের কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দায়িত্ব হস্তান্তর শেষে প্রথম সভা আহ্বান করা হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সায়েম সোবহান আনভীরকে প্রধান উপদেস্টা হিসেবে মনোনীত করা হয়, এবং সব সাবেক সভাপতিদের উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এই সভায় বক্তব্য রাখেন বাজুসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ, অভি রায় প্রমুখ।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos