রাজধানীতে গৃহকর্মী নিয়োগে সতর্কতা জোরদার করার আহ্বান ডিএমপি কমিশনারের

রাজধানীতে গৃহকর্মী নিয়োগে সতর্কতা জোরদার করার আহ্বান ডিএমপি কমিশনারের

রাজধানীতে গৃহকর্মী বা কাজের লোকের নামে অপরাধের ঘটনা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গত সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ঘটে যাওয়া গৃহকর্মীর হাতে নির্মম জোড়া খুনের

রাজধানীতে গৃহকর্মী বা কাজের লোকের নামে অপরাধের ঘটনা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ঘটে যাওয়া গৃহকর্মীর হাতে নির্মম জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, একটু অসতর্কতা বা ভুলের কারণে বড় ধরনের বিপদ ঘটতে পারে। অতীতে দেখা গেছে, গৃহকর্মী পরিচয়ে বাসাতে ঢুকিয়ে মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যাওয়ার অনেক ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনার প্রতিরোধে ডিএমপি কমিশনার নগরবাসীর থেকে আরও সচেতনতা ও সতর্কতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি, গৃহকর্মী নিয়োগের জন্য নাগরিকদের স্পষ্ট নির্দেশনা দিয়েছে ডিএমপি। কমিশনারের মতে, কাউকে কাজে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং কমপক্ষে দুজন শনাক্তকারী ব্যক্তির নাম ও পুরো ঠিকানা সংগ্রহ রাখা জরুরি। তিনি বলেন, সতর্কতা ও তথ্য সঠিকভাবে সংরক্ষণ অপরাধ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়াটিয়া নিবন্ধন ফরম পূরণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের তথ্য যাচাই-বাছাইয়ে পুলিশকে যথাসাধ্য সহযোগিতা করার আহ্বান পুনর্ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos